ছাতক পৌরসভার প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ PM

ছাতক পৌরসভার প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০২:৩০:৪৩ AM

ছাতক পৌরসভার প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


সুনামগঞ্জের ছাতক পৌরসভার প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের ছাতক সরকারি বহুমূখী মডেল উচ্চবিদ্যালয়ে পৌরসভা কার্যালয়ের উদ্যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পৌর শহরের ২২টি বিদ্যালয়ের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৭১ জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস ও ছাতক সরকারি বহুমূখী মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধয়ালয়ের সিনিয়র সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, কর নির্ধারক মোহাম্মদ শহীদুল হক, কর আদায়কারী জামাল উদ্দিন, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে ও পরীক্ষা গ্রহণকারী শিলা রানী দে। পরীক্ষা গ্রহণকালে উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীগণ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: