এবাদতের তিন উইকেটে সিলেটের জয়
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ PM

এবাদতের তিন উইকেটে সিলেটের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০২:৫৫:৪৮ AM

এবাদতের তিন উইকেটে সিলেটের জয়

ছবি সংগৃহীত


এনসিএল টি-টোয়েন্টির ষষ্ঠ দিনে এসে হাফ সেঞ্চুরি পেয়েছেন ইয়াসির আলি রাব্বি। যদিও হেরে গেছে তার দল। সিলেটের হয়ে তিন উইকেট পেয়েছেন এবাদত হোসেন। আগের দিন হৃদয় ভাঙলেও জয় পেয়েছে তার দল।  

একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে সিলেট বিভাগ। শুরুতে ব্যাট করে ১০৮ রানে অলআউট হয়ে যায় বরিশাল। ওই রান তাড়া করতে নেমে ৭ বল আগে জয় পায় সিলেট।  

বরিশালের হয়ে ৩০ বল খেলে এদিন সর্বোচ্চ ২৬ রান করেন ইফতেখার হোসেইন ইফতি। ২৬ বলে ২৫ রান আসে কামরুল ইসলাম রাব্বির ব্যাট থেকে। ৩ ওভার ৪ বল হাত ঘুরিয়ে ১৪ রান দিয়ে তিন উইকেট নেন এবাদত হোসেন, তিন উইকেট পান তোফায়েল আহমেদও।  

রান তাড়ায় নেমে সিলেটের ব্যাটাররাও খুব একটা সুবিধা করতে পারেননি। ১৩ বলে ২১ রান করে আউট হন তৌফিক খান তুষার। ৫৬ রানে ছয় উইকেট হারিয়ে ফেলার পর ৩০ বলে ১৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহফুজুর রাব্বি। বরিশালের হয়ে তিন উইকেট পান কামরুল ইসলাম রাব্বি।

মূল মাঠে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে চট্টগ্রাম। পরে ওই রান তাড়ায় নেমে ৭ বল আগেই জয় পায় খুলনা।  

চট্টগ্রামের হয়ে এদিন রান পান অধিনায়ক ইয়াসির আলি। ৬ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে ৬১ রান করে আল আমিন হোসেনের বলে এলবিডব্লিউ হন তিনি। ৩১ বলে ৩০ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে।  

রান তাড়ায় নামা খুলনার ওপেনার আজিজুল হাকিম তামিম ৩ ছক্কা ও সমান চারে ২৫ বলে ৩৬ রান করেন। শেষদিকে অধিনায়ক নুরুল হাসান সোহান ২৩ বলে ২০ ও জিয়াউর রহমান ৩৬ বলে ৩৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ