জগন্নাথপুরে নগর উন্নয়ন অধিদপ্তরের অংশীজন (পিআরএ) সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নগর উন্নয়ন অধিদপ্তরের অংশীজন (পিআরএ) সভা

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ০৯:৪৭:৫৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নগর উন্নয়ন অধিদপ্তরের অংশীজন (পিআরএ) সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে “নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট প্রকল্প (সংশোধিত ১০ উপজেলা) (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অংশীজন (পিআরএ) সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় জগন্নাথপুর পৌরসভার সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের অতিরিক্ত সচিব মাহমুদ আলী।

জগন্নাথপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট প্রকল্পের সিনিয়র প্ল্যানার এবং প্রকল্প পরিচালক কাজী মোঃ ফজলুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন- উপ প্রকল্প পরিচালক আজমিরী আশরাফি, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন, পৌর প্রকৌশলী সতিশ গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, পৌর জামায়াতের সভাপতি মোঃ ওয়ালি উল্লাহ, সাংবাদিক আমিনুল হক সিপন, শাহজাহান মিয়া, রিয়াজ রহমান, আলী হোসেন খান, তৈয়বুর রহমান, আব্দুল ওয়াহিদ, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছমির উদ্দিন।

এসময় সহকারী প্ল্যানার ও প্রকল্প ব্যবস্থাপক- ১ মোঃ আহসান হাবীব, সাংবাদিক হুমায়ুন কবীর, জহিরুল ইসলাম লাল, আমিনুর রহমান জিলু, হিফজুর রহমান তালুকদার জিয়া, পৌরসভার কর কর্মকর্তা এলাইছ মিয়া, রশীদ আলী, উপজেলা উত্তর শাখা ছাত্র শিবির সভাপতি জাকির হোসাইন সহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জলাবদ্ধতা, মশার উৎপাত, পৌরসভার ডাম্পিং স্টেশন, যানজট,খাল- নদীনালা খনন, পানি সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। এছাড়া নগর উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়-  দেশের ৯টি উপজেলায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম জগন্নাথপুর।উপজেলা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের  এই প্রকল্পের মাধ্যমে পরিকল্পিত জগন্নাথপুর উপহার দেওয়ার কথা ব্যক্ত করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন