মৌলভীবাজারে মুহুরীকে জেল হাজতে প্রেরন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজারে মুহুরীকে জেল হাজতে প্রেরন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ১১:২২:৩৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মুহুরীকে জেল হাজতে প্রেরন

ছবি: নিজস্ব


আদালতের সহিত অবমাননাকর কাজে লিপ্ত থাকা ও আদালতের দরজায় লাতি মারা এবং কাটগড়া থেকে আসামী ছিনিয়ে নেয়ার অপরাধে দায়েরকৃত জিআর মামলায় মৌলভীবাজারে মুহুরী রনজিত কান্তি নাগ কে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আসামী রনজিত কান্তি নাগ জেলা ও দায়রা জজ আদালত মৌলভীবাজারে হাইকোর্ট বিভাগের নির্দেশ মোতাবেক সেচ্ছায় আত্বসমর্পন করে জামিনের জন্য আবদেন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের এ আদেশ প্রদান করেন।

আদালত সুত্রে জানা যায়, বিগত কিছুদিন পুর্বে মৌলভীবাজার বারের মুহুরী রনজিত কান্তি নাগের বিরুদ্ধে আদালতের সহিত অবমাননাকর কাজে লিপ্ত থাকা ও আদালতের দরজায় লাতি মারা এবং কাটগড়া থেকে আসামী ছিনিয়ে নেওয়ার অপরাধে তার বিরুদ্ধে আদালতের বেন্স সহকারী কতৃক দ্রুত বিচার আইনে মৌলভীবাজারর মডেল থানায় বিগত ১২/০৯/২০২৪ ইং তারিখে একটি জিআর ২৫৬/২৪ ইং মামলা দায়ের করা হয়।

আসামী রনজিত এর পক্ষে জামিন শুনানী করেন তৃনমুল বিএনপির নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী এড. তৈমুর আলম খন্দকার এবং মৌলভীবাজর বারের এড. সানোয়ার হোসেন।

বাদী রাষ্ট্র পক্ষে শুনানীতে অংশ গ্রহন করেন জেলা জজ আদালতের পিপি এড. আব্দুল মতিন চৌধুরী, জিপি এড. মামুনুর রশিদ চৌধুরী, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এড. বকসী জোবায়ের আহমদ, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. জয়নুল হক, সিনিয়র এড. আব্দুল মুহাইমিন শেফাক, এড. মাহবুবুল আলম রুহেল, এড.নজরুল ইসলাম, এড. নিয়ামুল হক, এড. সায়েদ আহমদ আদনান, এড সাইফুর রহমান মনির, এড. আব্দুর রউফ, এড. ফখরুল ইসলাম, এড. তপন কান্তি দে, এড. জালাল আহমদ, এড. বিল্লাল আহমদ, এড. মতলিব আহমদ, এড. জামাল আহমেদ সহ বারের সিনিয়র ও জুনিয়র শতাধিক আইনজীবী।

মৌলভীবাজার বারের সকল আইনজীবী তার জামিন শুনানীর বিরুদ্ধে অবস্থান নিলেও বারের সিনিয়র এড. মুজিবুর রহমান মুজিব আদালতের সহিত ঘৃনিত অপরাধে জড়িত আসামীর পক্ষে জামিন শুনানীতে অংশগ্রহন করায় বারের সকল আইনজীবীগন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড