বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ AM

বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ১০:১৭:৪৬ AM

বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী

ছবি : সংগৃহীত


ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিয়েছে ফিফা।গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়া বাফুফের পেজে প্রকাশিত ভিডিওবার্তায় হামজা বলেন, ‘আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি। আশা করি দ্রুতই দেখা হবে।’হামজা চৌধুরীর বাবা বাংলাদেশি। তার বাড়ি সিলেটের হবিগঞ্জে। তবে তার মা গ্রানাডার। হামজার বেড়ে ওঠা ইংল্যান্ডে। তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। এই কারণে তার ইংল্যান্ড, বাংলাদেশ ও গ্রানাডা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ ছিল।

তবে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে ম্যাচ খেলার কারণেই তৈরি হয়েছিল জটিলতা। তবে শেষ পর্যন্ত এই জটিলতা কেটেছে।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নামছে বাংলাদেশ। ওই ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে অভিষেক হতে পারে হামজার।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ