জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ PM

জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/১২/২০২৪ ১১:১৯:৫৬ AM

জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে ২১ ডিসেম্বর শনিবার জেলা জামায়াতের কর্মী সম্মেলন ও জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ১৯ ডিসেম্বর বৃহষ্পতিবার সন্ধা ৬টায়। 

জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী, মৌলভীবাজার- ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম ও সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম। 

সাংবাদিকদের  পক্ষে আলোচনায় অংশ নেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি সরওয়ার আ্হমদ, মৌলভীবাজার প্রেসক্লাব সম্পাদক নুরুল ইসলাম শেফুল,সৈয়দ রুহুল আমীন, সৈয়দ  বয়তুল আলী,হোসাইন আহমদ,এম এ রব,আ: ওয়াদুদ,রোমান আহমদ প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের