দোয়ারাবাজারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ PM

দোয়ারাবাজারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ০৫:৩৯:২৬ AM

দোয়ারাবাজারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার  ইউনিয়নের  বোগলাবাজার থেকে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে যানা যায়, বৃহস্পতিবার  সকালে  বোগলাবাজারের পল্লি চিকিৎসক আনোয়ার হোসেন রনি'র ফার্মেসির সামনে অজ্ঞাতনামা এক পুরুষ শুয়ে ছিলেন। এসময় বাজার ব্যবসায়ী ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাকে চিকিৎসার জন্য এম্বুলেন্স যোগে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা ব্যক্তিটির বয়স অনুমান ৬০ বছর। তিনি মানসিক ভারসাম্য। প্রায় ২ বছর বছর ধরে তিনি বাজারেই অবস্থান করছিলেন। বেশ কয়েকদিন যাবত তিনি শারীরিকভাবেও অসুস্থ ছিলেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি। পরিচয়বিহীন লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানার অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।

ডিডি



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক