টি-টোয়েন্টিতে পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব করতে চান লিটন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ PM

টি-টোয়েন্টিতে পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব করতে চান লিটন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ০৬:১১:৫৪ AM

টি-টোয়েন্টিতে পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব করতে চান লিটন

ছবি: সংগৃহীত


টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। কিছু দিম আগে জানা গিয়েছিল অধিনায়কত্ব করতে চান না শান্ত। ফলে পূর্ণ মেয়াদে নতুন কাউকে অধিনায়ক করতে পারে বিসিবি।

টি-টোয়েন্টিতে পূর্ণ দায়িত্ব দেওয়া হলে সেটা নেবেন কি না এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, 'বিসিবি যদি আমাকে দায়িত্ব দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নিই, বোলাররাও স্কিল দেখাচ্ছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়।'

তিনি আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ডে খুব ভালো দল। আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্সড ব্যাটিং। বলব না খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক। আমরাই যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি আমাদের বোলারদের স্কিল বাড়ছে, প্রতি ম্যাচেই নিজে থেকে দায়িত্ব নিচ্ছে, ফিল্ড নিজে থেকে সাজাচ্ছে, অনেক কিছু শিখছে। এটা ভালো ইঙ্গিত। আমার কাজ সহজ হয়ে যায়।'

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ