ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১২/২০২৪ ১১:৩৯:০২ পূর্বাহ্ন

ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন

ছবি: নিজস্ব


ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) কেন্দ্রীয় কমিটির  ইউকে শাখার আহবায়ক মনোনীত হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রভাষক ও গবেষক মো.মাহবুুবুর রউফ নয়ন।

শুক্রবার(২০ ডিসেম্বর) ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ সাক্ষরিতএক পত্রে ২৬ সদস্য বিশিস্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয় ও নয়নকে এই পদে  মনোনিত করা হয়।

জানা যায়, ইতিপূর্বে নয়ন 'ইটাব' সংগঠন এর পক্ষে বাংলাদেশ এর প্রতিনিধি হয়ে আইএটিইএফএল আন্তর্জাতিক কনফারেন্সেও যোগদান করেন। নয়ন সুনামগঞ্জের বরেণ্য শিক্ষাবিদ মরহুম আলহাজ্ব আব্দুর রউফ ও রত্নগর্ভা মা জাহানারা রউফ এর পুত্র।তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ  উপজেলার উজানীগাঁও গ্রামে।

উচ্ছ্বাস প্রকাশ করে নয়ন বলেন,  ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) সংগঠনের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি আমার সর্বোচ্চ দিয়ে পালনের চেষ্টা করব। তিনি আরো বলেন, শাবিপ্রবি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেই ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিস্টানে  শিক্ষকতা করেছি এবং শিক্ষকতার পাশাপাশি  দীর্ঘদিন ধরেই "ইটাব" সংগঠনের সাথে কাজ করেছি। বর্তমানে আমি উচচ শিক্ষার্থে  ইউনিভার্সিটি অব হার্ডফোর্ডশ্যায়ার ইউকে থেকে এম এ এডুকেশন  রিসার্চার হিসেবে অধ্যয়নরত আছি এবং ইউকেতে এসেও ইটাবের পক্ষে কাজ করছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন