কমলগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃ ত্যু
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

কমলগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃ ত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৪ ১০:০৫:১১ পূর্বাহ্ন

কমলগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃ ত্যু

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জের এক মসজিদে নামাজরত অবস্থায় বশীর মিয়া (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২০ডিসেম্বর) জুম্মার নামাজ পড়ার সময় তিনি মারা যান। পরে দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বশীর মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ধলাইরপার গ্রামের মৃত সফিক মিয়ার সন্তান।

মৃত বশীর মিয়ার ফুফুত ভাই মো. ইব্রাহীম মিয়া জানান, শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে বাড়ির পাশে দক্ষিণ ধলাইরপার জামে মসজিতে যান বশীর মিয়া। মসজিতে সুন্নত নামাজ পরা অবস্থায় হঠাৎ ঢলে পড়েন। সাথে সাথে মুসল্লিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান, বশীর মিয়ার নয় সন্তান ও স্ত্রী রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।স্থানীয়রা জানান, বশীর মিয়া অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান। তবে তিনি সৎ ও প্রতিবাদী ছিলেন। কখনো নামাজ কাজা করতেন না। দ্বীনের পথে ছিলেন তিনি।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুল কবির জানান, বশীর মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড