উৎসবমুখর পরিবেশে চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্পের প্রাক বড়দিনের আয়োজন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ PM

উৎসবমুখর পরিবেশে চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্পের প্রাক বড়দিনের আয়োজন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৪ ১০:২৫:২৩ AM

উৎসবমুখর পরিবেশে চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্পের প্রাক বড়দিনের আয়োজন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের শিশু উন্নয়ন প্রকল্পে (বিডি-০৪১৮) আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশনের সহযোগীতায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ‘প্রাক-বড়দিন’ উদযাপন এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় দিনব্যাপী চাম্পারায় চা বাগানের প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রাক-বড়দিন উদযাপন, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রকল্পের নবনিযুক্ত চেয়ারম্যান সাজু মারছিয়াং এর সভাপতিত্বে এবং প্রকল্পের হিসাবরক্ষক রনি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারপার্সন, জিডিশন প্রধান সুছিয়াং। আলোচনা সভার শুরুতেই প্রকল্পের শিশুদের নিয়ে প্রাক বড়দিনের কেক কেটে আনন্দ উদযাপন করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু উন্নয়ন প্রকল্পের সাবেক চেয়ারম্যান রেভা: যাকোব কিস্কু, প্রকল্পের নবনিযুক্ত ব্যাবস্থাপক সায়মন দাস অনিক, রেভা: সখরিয় কট, ইসলামপুর ইউপি সাবেক সদস্য রাজেশ নুনিয়া ও প্রকল্প সংশ্লিষ্ট সদস্যবৃন্দরা।

এসময় প্রকল্পের ৩৪২ জন উপকারভোগী শিশু শিক্ষার্থী এবং ১৫ জন গর্ভবতী মায়েদের মধ্যে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। আলোচনা সভা শেষে প্রকল্পের শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জৈন্তাবার্তা / সুলতানা