বিপিএলে ২ বিদেশিসহ ১২ আম্পায়ার, ৪ ম্যাচ রেফারি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ AM

বিপিএলে ২ বিদেশিসহ ১২ আম্পায়ার, ৪ ম্যাচ রেফারি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৪ ০১:২০:২৮ AM

বিপিএলে ২ বিদেশিসহ ১২ আম্পায়ার, ৪ ম্যাচ রেফারি

ফাইল ছবি


চলতি মাসের ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে গেল মাস থেকেই আসন্ন আসরকে ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বিসিবি। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবারের বিপিএলকে পরিচালনার কথা জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। আম্পায়ার্সদের তালিকা ইতোমধ্যেই ঠিক করে ফেলেছে বিপিএল কর্তৃপক্ষ।

এবারের বিপিএলে মাঠের দায়িত্বে সবমিলিয়ে থাকবেন ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি আম্পায়ারকে দেখা যাবে। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ৪ জন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ দেখা যাবে আধুনিক সব প্রযুক্তি। দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। ইতোমধ্যে বিপিএলের মাসকট উন্মোচন হয়েছে। এছাড়া একাদশ বিপিএলের অনেক কিছুতেই স্মরণ করা হবে জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনকে।

শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনামূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির একটি অংশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’।

দর্শকদের সুবিধার কথা চিন্তা করে থাকবে ই–টিকিটের ব্যবস্থাও। তাছাড়া প্রথমবারের মতো এই আসরে থাকবে থিম সং। আর আলাদা আলাদা শহরে থাকছে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের তিন আয়োজক শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর হবে কনসার্ট।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ