কুলাউড়ায় কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন হেলাল আহমদ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

কুলাউড়ায় কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন হেলাল আহমদ

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৪ ১০:০১:১৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন হেলাল আহমদ

ছবি: নিজস্ব


কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পেয়েছেন হেলাল আহমদ। গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের সভায় সর্বসম্মতভাবে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।

তিনি ৭ নং ওয়ার্ডের বর্তমান সদস্য। ২০১৪ সালে উপনির্বাচনে তিনি প্রথমবার ইউপি সদস্য নির্বাচিত হন। হেলাল আহমদ ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার প্রয়াত সবুর মিয়ার পুত্র। মরহুম সবুর মিয়া ৭ নং ওয়ার্ড থেকে টানা ৩ বার ইউপি সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালের ২ ডিসেম্বর  সবুর মিয়া মারা যাওয়ার পর হেলাল আহমদ উপনির্বাচনে ও ২০২১ সালের নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন। হেলাল আহমদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমি ছোট বেলা থেকে বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে আসছি। খুব কাছ থেকে দেখেছি বাবার জনসেবামূলক কর্মকান্ড। আমি দৃঢ় বিশ্বাস করি পরিষদের সম্মানিত সদস্যগণ ও আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে ইউনিয়নবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকবো।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর কর্মধা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দায়ের করা মামলায় গ্রেফতার হন এবং বর্তমানে তিনি জেলহাজতে আছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড