ছবি: নিজস্ব
দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (২১ ডিসেম্বর) শহরের বেঙ্গল কনভেনশন হলে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ এর সভাপতিত্বে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ- সভাপতি আব্দুর রহিম রিপন ও পরিচালক মনোয়ার আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসোবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও পৌর সভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান, কানাডা বিএনপির সাবেক সভাপতি মো: ফয়সল আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন,ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, বকশী ইকবাল আহমদ, এম এ মুকিত,মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ মো: মনসুর আলমগীর, এড.মোশ্তাক আহমদ মম,আবু তাহের,দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাসান আহমেদ জাবেদ,আবুল কালাম বেলাল,নুরুল ইসলাম এলিট,জাহেদ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ব্যবসা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে ব্যবসায়িরা কাজ করে যেতে হবে।দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব তাই যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিতে দেশের জন্য কাজ করে যেতে হবে।
জৈন্তাবার্তা / সুলতানা




