ফাইনালে হেরে গেল বাংলাদেশ, শিরোপা জিতল ভারত
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ AM

ফাইনালে হেরে গেল বাংলাদেশ, শিরোপা জিতল ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ১২:৪৬:৩২ PM

ফাইনালে হেরে গেল বাংলাদেশ, শিরোপা জিতল ভারত

ছবি সংগৃহীত


মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়েছে ভারত। ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৬ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ৪১ রানের জয়ে শিরোপা ঘরে তুলে ভারতের মেয়েরা। 

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রবিবার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়েওমাস স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।

শুরু থেকে ভারতীয়দের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তাদের লড়াকু পুঁজি এনে দেন গোঙ্গাদি তৃষা। ৫ চার ২ ছক্কায় ৫২ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রানের ইনিংস খেলেন মিথিলা ভিনোদ।  নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তাদের সংগ্রহ ১১৭ রান।

বাংলাদেশের পক্ষে ৩১ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার নেন ফারজানা ইয়াসমিন। এ ছাড়া নিশিতা আক্তার নিশি ২ এবং হাবিবা ইসলাম এক উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের কেবল দুই ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। টাইগ্রেসরা কপাল পোড়ায় দুটি রানআউট ও একটি হিট উইকেট হয়ে। ১৮.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া ২ এবং জোশিথা ১টি উইকেট শিকার করেন।

চলতি মাসে ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা। এবার ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ