ছাতক মধ্যে বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ছাতক মধ্যে বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৪ ০৪:১২:১১ পূর্বাহ্ন

ছাতক মধ্যে বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

ফাইল ছবি


সুনামগঞ্জের ছাতক পৌর শহরের মধ্যে বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

রোববার সকালে শহরের চাঁদনী ঘাটস্থ অস্থায়ী কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সভাপতি আব্দুল হাই কালা মিয়া, সাধারণ সম্পাদক সাদিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শ্যামল দাসকে শপথ বাক্য পাঠ করান কমিটির আহবায়ক অধ্যাপক হরিদাস রায়।

কমিটির অন্য ১৮ সদস্য সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এমাদ উদ্দিন, ভূপেন্দ্র দাস,সহ-সভাপতি তানভীর আহমেদ রাজু,ডা.রেদওয়ানুল হক আরজু,রুনু ঘোষ,আবুল কালাম চৌধুরী রুমান্স।যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত পাল ভুলু,মাহবুবুর রহমান রুবেল, রুবেল আহমদ,  সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ,অর্থ সম্পাদক শাহ আলম,  সহ-অর্থ সম্পাদক হাজী আজাদ মিয়া, প্রচার সম্পাদক জাবেদ আহমদ, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রুকন আহমদ, বেলাল মিয়া,মনোরঞ্জন দেবনাথ, সুজিত কুমার দাস ও লায়েক মিয়াকে শপথ বাক্যপাঠ করান কমিটির যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী হাজী নূুর মিয়া তালুকদার।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,বিশিষ্ট ব্যবসায়ী মহন্ত কুমার রায়,জগলু আহমেদ, জালাল আহমদ, আজমল খান চম্পু দত্ত,অমর দেবনাথ, আব্দুল মুকিত চৌধুরী, সাইদুল আলম মধু,  শাহজাহান আলম সাজু,মর্তুজা মিয়া তালুকদার প্রমূখ।শপথ অনুষ্ঠান শেষে নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন আহবায়ক কমিটির সদস্য গণ ও সাধারণ  ব্যবসায়ীরা।

অনুুষ্টানে বাজারের আইন শৃঙ্খলা সঠিক রাখা, চুরি ডাকাতি বন্ধে কমিটির পক্ষে জোড়ালো ভূমিকা রাখতে অনুরোধ করা হয়। কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রোকন আহমদ জানান আমরা ব্যবসায়ীদের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাবো।কখনো কোন বিষয়ে নিজ সার্থকে বড় করে দেখবো না।সকলে ঐক্য বদ্ধ ভাবে বাজারকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করে যাবো।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন