যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৪ ০৬:১৪:০০ পূর্বাহ্ন

যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার সীমান্তবর্তী মদিনাতুল উলূম মাদ্রাসা শ্রীরামসির এতিম অসহায় দরিদ্র ছাত্রদের মধ্যে  পৌর এলাকার ইসহাকপুরের সন্তান ইউ.কে প্রবাসী মোঃ রিপন মিয়ার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ২ টায় মাদ্রাসার ছাত্রাবাস ভবনে আলহাজ্ব আব্দুল কুদ্দুস মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সুনামগঞ্জ- ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইউ. কে প্রবাসী ও ইসহাকপুর গ্রামের সন্তান মোঃ আব্দুল কাহার।

ইনাতনগর নাদিয়াতুল কুরআন বালিকা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সুজাদ আলী ও মদিনাতুল উলূম মাদ্রাসা শ্রীরামসির সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন- ভবের বাজার টাইটেল মাদ্রাসার মুয়াদ্দিস হযরত মাওলানা হাফিজ আবিদুর রহমান, ইনাতনগর নাদিয়াতুল কুরআন বালিকা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি ফারুক আহমেদ, মদিনাতুল উলুম শ্রীরামসি মাদ্রাসার মুহতামিম মোঃ মাসুদুর রহমান, ইনাতনগর নাদিয়াতুল কুরআন বালিকা মাদ্রাসার প্রবীণ শিক্ষক হযরত মাওলানা আনহার আহমদ রাফি। স্বাগত বক্তব্য রাখেন- মাদ্রাসা কমিটির সচিব অলিউর রহমান।

বক্তব্য রাখেন- মদিনাতুল উলূম মাদ্রাসা শ্রীরামসির উপদেষ্টা কমিটির সদস্য মিজানুর রহমান ছুরাব আলীএনটিভি ইউরোপ প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাই, সমাজসেবক শায়েক আলী।

শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত ঢ- মাদ্রাসা শিক্ষার্থী হাফিজ আব্দুল ওয়াহিদ।দোয়া পরিচালনা করেন- জগন্নাথপুর উপজেলার ভবের বাজার টাইটেল মাদ্রাসার মুয়াদ্দিস হযরত মাওলানা হাফিজ আবিদুর রহমান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন