জামালগঞ্জে ওলামামাশায়েখদের বি ক্ষো ভ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৯ PM

জামালগঞ্জে ওলামামাশায়েখদের বি ক্ষো ভ

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৪ ০৬:৪৮:৩৪ AM

জামালগঞ্জে ওলামামাশায়েখদের বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


টঙ্গীর ইজতেমা মাঠে মুসল্লীদের উপর সাদপন্থিদের অর্তকিত হামলার প্রতিবাদে জামালগঞ্জ উলামা মাশায়েখের প্রতিবাদ সমাবেশ ও সাদপন্থিদের জামালগঞ্জে নিষিদ্ধ ঘোষণা করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উলামা মাশায়েখের আয়োজনে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে রিভারভিউ পার্কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় শায়খ মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আলতাফুর রহমান এবং মাওলানা যোবায়ের আহমদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা শায়খ আব্দুল কাদির, শায়খ মাওলানা আজিজুল হক, মাওলানা খুরশেদ আলম, মাওলানা আব্দুল গফফার, মাওলানা নূর উদ্দিন, মাওলানা আলী আকবর, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা আবুল কালাম, ইমদাদুল হক, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আব্দুল করিম, হাফিজ সাজিদুল বারী, মাওলানা হাফিজুর রহমান, মু. রশীদ আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম ফারুকী প্রমূখ।

জৈন্তাবার্তা / জারা