মৌলভীবাজারে ইট ভাটা মালিকদের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজারে ইট ভাটা মালিকদের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ১০:৩৯:১৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ইট ভাটা মালিকদের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে ব্রিক ফিল্ড মালিকদের সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার দুপুরে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.আব্দুর রহিম রিপন,চেম্বার পরিচালক তোফায়েল আহমেদ তোয়েল।জেলা ইটভাটা মালিক সমিতির পক্ষে অংশ নেন মো.ফয়েজ উদ্দিন আহমেদ, মো.আব্দুর রকিব চৌধুরী, সৈয়দ আনকার আলী,পিন্টু দেব, মো.আজহার উদ্দিন, হাজী মো.আব্বাস আলী প্রমূখ।

সভায় ইটভাটা মালিকগণ চেম্বার নেতৃবৃন্দকে জানান,বর্তমানে ইট ভাটার লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,ভ্যাট,বিএসটিআইসহ প্রশাসনিক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। তা থেকে পরিত্রানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। এসময় চেম্বার সভাপতি সৈয়দ মোয়াজ্জেম আলী শরীফ ইট ব্যবসায়িদের সরকারি নিয়ম এবং যথাসময়ে ভ্যাট পরিশোধ সহ গ্রামীণ সড়কে ট্রাক্টর দিয়ে ক্ষেতের জমির মাটি পরিবহন না করার অনুরোধ জানান।

তিনি সমস্যা সমাধানের জন্য চেম্বার নেতৃবৃন্দের নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড