আল মদিনা একাডেমির ২ শিক্ষার্থীর কিশোরকন্ঠ মেধাবৃত্তি লাভ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ PM

আল মদিনা একাডেমির ২ শিক্ষার্থীর কিশোরকন্ঠ মেধাবৃত্তি লাভ

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ০৬:২৪:৪৮ AM

আল মদিনা একাডেমির ২ শিক্ষার্থীর কিশোরকন্ঠ মেধাবৃত্তি লাভ

ছবি: নিজস্ব


শিশু কিশোরদের জাতীয় মাসিক পত্রিকা কিশোর কন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪-এ অবতীর্ণ হয়ে দোয়ারাবাজার উপজেলার স্থানীয় নরসিংপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা একাডেমির ২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

একাডেমির শিক্ষার্থী শিহরাতুল সারওয়ার রাহি ষষ্ট শ্রেণিতে এবং মাহজুবা রহমান সামিহা নবম শ্রেণিতে মেধাবৃত্তি লাভ করেছে। 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এমন সাফল্যে অভিভাবক মহলে যেমন বেশ উৎফুল্লতা দেখা দিয়েছে, তেমনি অনুপ্রাণিত হচ্ছে আল মদিনা একাডেমির অন্যান্য শিক্ষার্থীরা।

আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান  বলেন, জেলা পর্যায়ে আল মদিনা একাডেমির শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা সত্যি আনন্দিত। কিশোরকন্ঠের এমন উদ্যোগকে স্বাধুবাদ জানাই।

উল্লেখ্য,গতকাল রবিবার (২২ ডিসেম্বর) কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা কর্তৃক প্রকাশিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃতিপ্রাপ্ত শিক্ষার্থী শিহরাতুল সারওয়ার রাহি নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের শিহাব উদ্দিন খসরু এর পুত্র ও মাহজুবা রহমান সামিহা নরসিংপুর গ্রামের ডাঃ আলাউর রহমানের কন্যা।

জৈন্তাবার্তা / জারা