বিশ্বম্ভরপুরে ৩৬০ বোতল বিদেশি ম দ উ দ্ধা র
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ PM

বিশ্বম্ভরপুরে ৩৬০ বোতল বিদেশি ম দ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০২:৪০:৩৯ AM

বিশ্বম্ভরপুরে ৩৬০ বোতল বিদেশি ম দ উ দ্ধা র


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৩৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৩ ডিসেম্বর) এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল সোমবার রাত সোয়া ১০টার দিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন উত্তর কাপনা নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন সময় কতিপয় অজ্ঞাতনামা মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।  

র‍্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর