স্বামী ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পেটে ছুরি চালালেন নারী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০১ AM

ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্বামী ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পেটে ছুরি চালালেন নারী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ১২:৫৭:২৮ PM

স্বামী ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পেটে ছুরি চালালেন নারী

ফাইল ছবি


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামে স্বামী ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় নিজ পেটে ছুরি মেরে আত্মহত্যা করেছেন তাসলিমা আক্তার (২২) নামের এক গৃহবধূ। সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।

তাসলিমা আক্তার উপজেলার নুরপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কুরবান আলীর স্ত্রী।

স্থানীয় ও স্বজনরা জানান, কুরবান আলীকে সুদের ওপর ঋণ এনে দেন তার শ্বশুর। সেই টাকা পরিশোধ করতে না পারায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাসলিমা নিজ পেটে ছুরিকাঘাত করেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

SH



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী