ছাতকের ভারতীয় সীমান্তে দুই অ*নুপ্রবেশকারী আ ট ক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ PM

ছাতকের ভারতীয় সীমান্তে দুই অ*নুপ্রবেশকারী আ ট ক

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০৮:০৮:২৭ AM

ছাতকের ভারতীয় সীমান্তে দুই অ*নুপ্রবেশকারী আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে দুজন আটক হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা তাদের আটক করে। 

আটকরা হলেন, বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া থানার পারমল্লিকপুর গ্রামের মৃত শুক্কুর শেখের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৭) ও যশোর জেলার বাঘারপাড়া থানার রাধানগর গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে মফিজুর রহমান (২৮)। 

বিজিবি জানায়, ১ বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে কাজের উদ্দেশ্যে এ দুজন ভারত গিয়েছিলেন। ভারত থেকে একই রকম অবৈধভাবে ছাতকের বনগাঁও (সীমান্ত পিলার ১২৪৩/১০-এস) সীমান্ত দিয়ে সোমবার রাতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের লুবিয়া বিওপির জোয়ানরা রফিকুল ও মফিজুরকে আটক করে।

জৈন্তাবার্তা / মনোয়ার