সিলেটে আজ বিপিএল মিউজিক ফেস্ট, থাকছেন জেমস-আসিফ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৫ AM

সিলেটে আজ বিপিএল মিউজিক ফেস্ট, থাকছেন জেমস-আসিফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ০১:১০:০৮ AM

সিলেটে আজ বিপিএল মিউজিক ফেস্ট, থাকছেন জেমস-আসিফ

ছবি : সংগৃহীত


মাঠের লড়াই শুরুর ৭ দিন আগেই শুরু হয়েছে এবারের বিপিএলের মূল আমেজ। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় বিপিএল ভেন্যু শের-ই বাংলা স্টেডিয়ামকে সুরের মূর্ছনায় ভাসিয়েছেন পাকিস্তান থেকে আসা ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সঙ্গে ছিলেন দেশের শিল্পী রাফা এবং তার দল ‘এভোয়েড রাফা’। স্টেজ মাতিয়েছেন হালের ক্রেজ জেফার, মুজা ও সঞ্জয়।

প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবারে সেটাকে তিন ভেন্যুতেই ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। বিপিএলের মিউজিক ফেস্টের গন্তব্য এবার সিলেটে। বিপিএলের অন্যতম ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সেখানেই হবে সঙ্গীতের উৎসব।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিপিএল মিউজিক ফেস্টের সিলেট পর্বে থাকছেন না রাহাত ফাতেহ আলি খান। তবে আকর্ষণ তাতে কমেনি। কারণ সিলেট মাতাবেন নগরবাউল জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। তবে জেফারের বদলে সিলেট মাতাবেন তোশিবা।

সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট।

দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ