নতুন বছরে এক ফ্রেমে সালমান-হৃতিক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৪ AM

নতুন বছরে এক ফ্রেমে সালমান-হৃতিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ১০:১৯:৩০ AM

নতুন বছরে এক ফ্রেমে সালমান-হৃতিক

ছবি : সংগৃহীত


নতুন বছর পাইপলাইনে আছে বেশ কিছু বিগ বাজেটের সিনেমা। এক ফ্রেমে যেমন দেখার সম্ভাবনা রয়েছে সালমান-শাহরুখকে, তেমনি এক ফ্রেমে দেখা যেতে পারে হৃতিক-সালমানকেও। কারণ যশরাজের স্পাই ইউনিভার্সে রয়েছেন শাহরুখ, সালমান ও হৃতিক। আর নতুন বছরে আসার সম্ভাবনা রয়েছে হৃতিকের ‘ওয়ার ২’। জল্পনা রয়েছে ‘পাঠান ২’ নিয়েও। তবে এরই মাঝে হৃতিক-সালমানের এক ফ্রেমে আসার সংবাদ পাওয়া গেল।

একটি অ্যাকশনধর্মী বিজ্ঞাপনে হাজির হচ্ছেন এই দুই সুপারস্টার। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, আলী আব্বাস জাফরের পরিচালনায় বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধতে চলেছেন সালমান ও হৃতিক। এই বিজ্ঞাপনের বাজেট নাকি টেক্কা দিতে পারে বলিউডের বিগ বাজেটের সিনেমাকেও! জানা গেছে, হৃতিক ও সালমানকে নিয়ে একেবারে ধুন্ধুমার অ্যাকশনের বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর। মুম্বাইয়েই শুট হবে এই বিজ্ঞাপনের।

এটির ভিএফএক্সের ওপরেও বেশ চড়া খরচ করা হবে বলে জানা গেছে। আপাতত, হৃতিকের নতুন কোনও সিনেমার ঘোষণা নেই। হাতে রয়েছে ‘ওয়ার ২’। তবে সালমান এখন ব্যস্ত তার নতুন সিনেমা ‘সিকান্দার’-এর শুটিংয়ে। প্রাণনাশের হুমকির মাঝেই কড়া নিরাপত্তার মোড়কে শুটিং সারছেন বলিউডের ভাইজান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব