নিজেকেই সেরা বলছেন রোনালদো
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ AM

নিজেকেই সেরা বলছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ০১:২৮:২১ AM

নিজেকেই সেরা বলছেন রোনালদো

ছবি সংগৃহীত


লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা-এই প্রশ্নে দুই দশক ধরে বিভক্ত ফুটবল বিশ্ব। কারও চোখে মেসি সেরা, আবার অনেকেই এগিয়ে রাখেন রোনালদোকে।

সময়ের পরিক্রমায় দুজনেই ইউরোপিয়ান ফুটবল থেকে দূরে আছেন। তবুও বিতর্কের অবসান হয়নি। সেই বিতর্কের আগুনে এবার ঘি ঢাললেন স্বয়ং পর্তুগিজ যুবরাজ। দুই মহাতারকার মাঝে নিজেকেই এগিয়ে রাখলেন আল নাসর তারকা। যদিও মেসিকে নিয়ে রোনালদোর মন্তব্যটি ছিল হাস্যরসাত্মক।

মাঠের ফুটবলে দাপুটে রোনালদো সামাজিকমাধ্যমেও জনপ্রিয়তার ঝড় তুলেছেন। ৩৯ বছর বয়সি এই তারকার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকজুড়ে অনুসারীর সংখ্যা কয়েক কোটি ছাড়িয়েছে। সম্প্রতি খুলেছিলেন ইউটিউব চ্যানেল। সবুজ গালিচার পর সেখানেও সফল রোনালদো। করেছেন রেকর্ড। তবে চ্যানেলের প্রচারে ইউটিউবের বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্টের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। দুজনে মিলে একাধিক মজার ভিডিও বানিয়েছেন। যার মধ্যে একটির কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। এক ভিডিওতে রোনালদো পেনাল্টিতে গোল করার চ্যালেঞ্জে অংশ নেন। সেখানের শিরোনাম ছিল রোনালদোর শট আটকাতে কতজন গোলকিপার লাগবে? যেখানে রোনালদোর চ্যালেঞ্জটি ছিল প্রতি রাউন্ডে নতুন গোলকিপার যোগ করে তার শট আটকানোর চেষ্টা করা।

ভিডিওতে দেখা যায় রোনালদোর গোল আটকাতে মিস্টার বিস্ট প্রথমে গোলরক্ষক হিসেবে দাঁড়ান। তবে পর্তুগিজ তারকাকে আটকাতে পারেননি, সহজেই করেন গোল। এরপর আরও তিনজন গোলকিপার যোগ হন। চতুর্থ গোলকিপার ছিলেন মিস্টার বিস্ট টিমের নিয়মিত সদস্য নোলান। এরপর রোনালদোকে কোণঠাসা করার জন্য মিস্টার বিস্ট এবং তার সহযোগীরা রোনালদোকে জানান, ‘নোলান কিন্তু মেসি ভক্ত! সে বলেছে মেসিই সেরা। ও আপনাকে সর্বকালের সেরা বলে মানে না। ও এটাও বলে ফুটবল নয়, এটা সকার!’ এই কথা শুনে রোনালদো হেসে ওঠেন। মজা করে বলেন, ‘মেসি আমার চেয়ে সেরা-এই কথা কে বলেছে?’ তারপর আবারও হাসতে হাসতে নোলানের দিকে শট করেন এবং গোল করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ