ব্রাজিলে ফিরলেন অস্কার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

ব্রাজিলে ফিরলেন অস্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ০৭:০৯:৫০ পূর্বাহ্ন

ব্রাজিলে ফিরলেন অস্কার

ছবি: সংগৃহীত


সাও পাওলো থেকেই ক্যারিয়ারের শুরু করেছিলেন অস্কার। ক্যারিয়ারের শেষ দিকে এসে আবারও সেখানেই ফিরেছেন এই ব্রাজিলিয়ান। তার সঙ্গে তিন বছরের চুক্তির কথা মঙ্গলবার নিশ্চিত করেছে সাও পাওলো। পুরোনো ঠিকানায় ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি।

২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে ৪৮ ম্যাচ খেলেছেন অস্কার। জাতীয় দলের হয়ে না খেললেও এবার দেশের ক্লাবে ফিরতে পেরেই উচ্ছ্বসিত তিনি। অস্কার বলেন, 'ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো, যে ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলাম, ভিত্তি তৈরি করেছিলাম এবং বেড়ে উঠেছি, সেখানে খেলার সুযোগ পেয়ে আমি খুশি।'

২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেন অস্কার। এরপর দুই বছর খেলেন ক্লাবটির মূল দলে। ক্যারিয়ারের লম্বা একটা সময় কাটান তিনি চেলসিতে।

ইংলিশ ক্লাবটির হয়ে সাড়ে চার বছরের অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৩ টি ম্যাচ খেলেছেন অস্কার। যেখানে গোল করেন ৩৮টি। এই সময়ে জেতেন প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও ইউরোপা কাপ। আর সর্বশেষ আট মৌসুম অস্কার খেলেন চীনের ক্লাব সাংহাই পোর্টের জার্সিতে। চাইনিজ সুপার লিগের শিরোপার স্বাদ পান তিনবার।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন