কনস্টাসকে ধা*ক্কা দিয়ে শাস্তি পেলেন কোহলি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

কনস্টাসকে ধা*ক্কা দিয়ে শাস্তি পেলেন কোহলি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ০৩:২৯:৪২ পূর্বাহ্ন

কনস্টাসকে ধা*ক্কা দিয়ে শাস্তি পেলেন কোহলি

ছবি: সংগৃহীত


বক্সিং ডে টেস্টে দারুণ ব্যাটিং করেছেন অভিষিক্ত স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সী এই ব্যাটারের ব্যাটিং এতোটাই প্রভাব ফেলেছেন যে স্লেজিংয়ের শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয় হেঁটে যাওয়ার পথে কনস্টাসের কাঁধে ধাক্কা দেন বিরাট কোহলি এ ঘটনায় ভারতের এই তারকা ব্যাটারকে শাস্তি দিয়েছে আইসিসি।

খেলার দশম ওভার শেষে ঘটনাটা ঘটে। ওভার শেষ করে ক্রিজের মাঝে ধীরে ধীরে সতীর্থ উসমান খাওয়াজার দিকে আসছিলেন কনস্টাস। এই সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়ে হেঁটে ধাক্কা লাগান কনস্টাসের কাঁধে। ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরে খাওয়াজা ও আম্পায়ার এসে তা থামান।

স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে ম্যাচ ফি'র ২০% জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইসিসির ধারার ২.১২ ভঙ্গের কারণে এই শাস্তি পেয়েছেন ভারতের এই তারকা ব্যাটার।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন