কুলাউড়ায় জিসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কায়ছল ইসলামকে সংবর্ধনা প্রদান
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

কুলাউড়ায় জিসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কায়ছল ইসলামকে সংবর্ধনা প্রদান

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ০৯:৪০:৪২ পূর্বাহ্ন

কুলাউড়ায় জিসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কায়ছল ইসলামকে সংবর্ধনা প্রদান

ছবি: নিজস্ব


যুক্তরাজ্য প্রবাসী জাতীয়তাবাদী জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কায়ছল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে কুলাউড়া জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস।

২৫ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় পৌর শহরের রোজ ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জিসাস কুলাউড়া শাখার আহবায়ক আলী আহসান সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শুভাশীষ দেব সায়নের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক মডেল শিমু আক্তার লিজা, দপ্তর সম্পাদক এম সায়েম উদ্দিন সিয়াম, সাংবাদিক  স্বপন কুমার দেব রতন,  জিসাস মৌলভীবাজার জেলা আহবায়ক দেলোয়ার হোসেন তরফদার, সদস্য সচিব এড. বিল্লাল হোসেন, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল খাঁন, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিকসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড