মৌলভীবাজারে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৪ PM

মৌলভীবাজারে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ১০:০৭:৪১ AM

মৌলভীবাজারে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার  (২৭ ডিসেম্বর)  বিকালে শহরের শাহ-মোস্তফা সড়কে জাসাসের কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস’র আহ্বায়ক মো. শামসুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাবেক সিনিয়রসহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, জাসাসের সাবেক  সভাপতি ও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ,সাবেক জাসাসের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সরয়োর মজুমদার ইমন, সাবেক  যুবদল নেতা মো. শাহজাহান মিয়া, জেলা জাসাস’রযুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, মাকসুদ আশরাফ রুহেল, জাহাঙ্গীর আহমদ, সাবেক জাসাস নেতা জারাজিস খাঁন প্রমুখ। এ সময় জেলার ৭টি উপজেলা জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি,শ্রমিকদল,সেচ্ছাসেবক দল সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন জাসাস শিল্পীরা।

জৈন্তাবার্তা / রহমান