সুনামগঞ্জে ভ য়া ব হ আ*গুন : নিঃস্ব হলো তিন পরিবার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ভ য়া ব হ আ*গুন : নিঃস্ব হলো তিন পরিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ১২:০৩:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জে ভ য়া ব হ আ*গুন : নিঃস্ব হলো তিন পরিবার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, আসামমুড়া গ্রামের মাঝহাটির রহিদ আলী, হাফিজুর রহমান এবং ফয়জুর রহমান।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হয় শুক্রবার সকাল ১১টার দিকে। কোনো কিছু বুঝে উঠার আগেই আগুন বাড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় তিনটি ঘর ও তার ভেতরের আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং নগদ টাকা, কাপড়সহ সবকিছু পুড়ে যায়। 

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতো বেশি ছিল ফায়ার সার্ভিসের আশার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী ফয়জুর রহমান বলেন, আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। ঘরের আসবাবপত্র, মূল্যবান জিনিস এবং জমানো টাকা সবকিছু পুড়ে গেছে। আমাদের নতুন করে ঘর তোলার কোনো সামর্থ্য নেই। এখন সরকারি সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারব না।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার, শীতবস্ত্র ও ঢেউটিন সরবরাহ করেছি। তাদের সহায়তা অব্যাহত থাকবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন