জামালগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি প্রদীপ, সম্পাদক মামুন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ PM

জামালগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি প্রদীপ, সম্পাদক মামুন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ১২:১১:৫৯ PM

জামালগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি প্রদীপ, সম্পাদক মামুন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন হয়।

দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) মেয়াদে জামালগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে বিনাপ্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্ত, এনটিভি ইউরোপ ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ।

সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (দৈনিক সুনামকণ্ঠ ও দৈনিক একাত্তরের কথা) ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্ধন্ধি (প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী) জিয়াউর রহমান (দৈনিক শ্যামল সিলেট) পেয়েছেন ৫ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বি মো. শাহীন আলম (দৈনিক ইত্তেফাক) নির্বাচনের আগে প্রার্থীতা প্রত্যাহার করেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্ল­াহ সরকার (দৈনিক সুনামগঞ্জের খবর)। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রেসক্লাবের সদস্য বায়েজিদ বিন ওয়াহিদ (দৈনিক সুনামকণ্ঠ), মহসিন কবির (দৈনিক জৈন্তা বার্তা), দিল আহমেদ (দৈনিক উত্তর পূর্ব), আব্দুস সামাদ আফিন্দী নাহিদ ( দৈনিক আলোকিত সকাল)।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ (সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ ও সিলেটের ডাক) ও হাবিবুর রহমান (দৈনিক যুগান্তর), সদস্য বিশ্বজিত রায় (সিলেট মিরর ও সুনামগঞ্জের খবর), আ: আহাদ (দৈনিক সুনামগঞ্জের সময়), সাইফুল্লাহ ( ফাল্গুনী টিভি ও দৈনিক আমার সময়)

জৈন্তাবার্তা / মনোয়ার