বিপিএলে মাশরাফির খেলা নি র্ভ র করছে পরি*স্থিতির ওপর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বিপিএলে মাশরাফির খেলা নি র্ভ র করছে পরি*স্থিতির ওপর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ০৪:৪৮:১৩ পূর্বাহ্ন

বিপিএলে মাশরাফির খেলা নি র্ভ র করছে পরি*স্থিতির ওপর

ছবি: সংগৃহীত


আর মাত্র দু’দিন পরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের। তবে এখনও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার খেলা নিয়ে শঙ্কা কাটেনি। এ দিকে মাশরাফি খেলার জন্য ফিট নয় বলে জানিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন। তবে ফিটনেসের কথা বললেও পুরো বিষয়টি থেকে গেছে অস্পষ্ট।

শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাশরাফি প্রসঙ্গে সিলেটের কোচ বলেন, ‘সে এখনও আমাদের স্কোয়াডে আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’

মাশরাফির সঙ্গে কেমন কথাবার্তা হয়েছে– এমন প্রশ্নে মাহমুদ ইমন বলেন, ‘কথাবার্তা চলতেছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।’

ফিটনেস ছাড়াও 'পরিস্থিতি' শব্দের ওপর জোর দিচ্ছেন সিলেট কোচ। কেননা ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জনসম্মুখে দেখা যায়নি মাশরাফিকে। ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের সংসদ সদস্য ছিলেন তিনি।  একাধিক মামলায় আসামীও করা হয়েছে সাবেক এই টাইগার অধিনায়ককে। সিলেটের অনুশীলনেও যোগ দেননি তিনি।

তবে এখনও মাশরাফির ব্যাপারে আশাবাদী সিলেট। দলটির কোচ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করবো। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন