ছবি: নিজস্ব
শুক্রবার, ২৭ ডিসেম্বর বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপাী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮নং মনসুরনগর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ইউনিয়ন কৃষক দলের সভাপতি নোমান আহমদ রিপন এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ এর সঞ্চালনায় “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটি’র সদস্য মিজানুর রহমান ।
উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটি’র সদস্য মতিন বক্স, মুহিতুর রহমান হেলাল, আনিছুজ্জামান বায়েছ, মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাহিম কবির, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাহাদ আহমদ, সৈয়দ রিপন আলী, আনোয়ার হোসেন, নানু মিয়া জেলা কৃষক দলের সদস্য সদস্য জলিল মিয়া, লোকমান আহমদ, আব্দুল লতিফ, শাহালম মিয়া, আলে আহমদ, নওশাদ মিয়া, বাচ্চু মিয়া সহ ৮নং মনসুরনগর ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা / জারা




