৮০ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

৮০ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ১০:২৩:১৮ পূর্বাহ্ন

৮০ জন মেধাবী শিক্ষার্থীদের  শিক্ষা উপকরণ বিতরণ

ছবি: নিজস্ব


ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকালে  পৌর মিলনায়তনে এর আয়োজন করা হয়।

এম লিয়াকত আলী ফাউন্ডেশনের সমন্বয়ক মুর্শেদ মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন এম সওকত আলী, ( প্রধান উপদেষ্টা, এম লিয়াকত আলী ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ ফয়জুল করিম ময়ূন,আহবায়ক জেলা বিএনপি।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ফয়সল আহমদ চৌধুরী কানাডা বিএনপি’র সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য । 

বক্তব্য রাখেন,মোঃ ফয়জুর রহমান (প্রধান শিক্ষক, আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়), নুরুল ইসলাম চৌধুরী (প্রধান শিক্ষক, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়), মোঃ শিহাবুর রহমান (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ) কামাল হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কাশিনাথ আলাউদ্দিন বিদ্যালয় ও কলেজ), মিনহাজুল আবেদীন (প্রভাষক, লংলা ডিগ্রি কলেজ), এডভোকেট সৈয়দ নেপুর আলী, এডভোকেট সাঈদ আহমদ আদনান।

স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়ক মোঃ আজিজ মিয়া। অনুভূতি ব্যক্ত করেন দুই শিক্ষার্থী ফারহানা জামান ও সুজয় মিত্র।

শিক্ষা উপকরণ দশটি বিদ্যালয়কে নির্বাচন করা হয়েছে সে বিদ্যালয়গুলো হলো- শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়, কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়, রাজনগরের সোনাপুর উচ্চ বিদ্যালয়, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাঁচগাও উচ্চ বিদ্যালয়। নির্বাচিত বিদ্যালয় সমূহের ৮০ জন মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ৩টি বড় খাতা, ৬টি কলম, জ্যামিতি বক্স ও সার্টিফিকেট প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড