শ্রীমঙ্গলে বিরল প্রজাতির হিমালয়ান গিন্নি শকুন বনবিভাগের কাছে হস্তান্তর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির হিমালয়ান গিন্নি শকুন বনবিভাগের কাছে হস্তান্তর

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ১২:৩১:৪৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির হিমালয়ান গিন্নি শকুন বনবিভাগের কাছে হস্তান্তর

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খাঁন ইউনিয়নের সিন্দুরখান চা বাগান সংলগ্ন ধান ক্ষেতে ২৮ ডিসেম্বর রাত ১১.০০ ঘটিকায় কনকনে শীতের কারণে একটি বিরল প্রজাতির হিমালয়ান গিন্নী শকুন মুখ থুবরে অসুস্থ্য হয়ে  পড়ে। এসময় এলাকার বাচ্চারা শকুনটিকে নিয়ে খেলা করতে  দেখে সিএনজি চালক বদরুল আলম বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল টিমকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল রাত সাড়ে ১১ ঘটিকায় ঐস্থানে পৌছে বিরল প্রজাতির হিমালয়ান গিন্নী শকুনটি উদ্ধার করে নিয়ে আসেন। বাসায় এনে হিমালয়ান গিন্নী শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিলে শকুনটি সুস্থ্য হয়। আজ ২৯ ডিসেম্বর সকালে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান ও রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান। 

বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বিরল প্রজাতির হিমালয়ান শকুর সচরাচর এখন দেখা মিলে না।প্রায় সময়ই বিভিন্ন প্রজাতির পশু পাখি লোকালয় হতে উদ্ধার করে পরবর্তীতে বনবিভাগের মাধ্যমে অবমুক্ত করে থাকি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড