সুনামগঞ্জে আদালতে আ*ত্মসমর্পণ করলেন সাবেক পৌরমেয়র নাদের বখত
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ PM

সুনামগঞ্জে আদালতে আ*ত্মসমর্পণ করলেন সাবেক পৌরমেয়র নাদের বখত

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ০৩:৫৮:০৮ AM

সুনামগঞ্জে আদালতে আ*ত্মসমর্পণ করলেন সাবেক পৌরমেয়র নাদের বখত

ছবি: নিজস্ব


৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- জনতার হামলার ঘটনায় দায়েরকৃত ৯৯ জনকে আসামী করে মামলার অন্যতম আসামী সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখত আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার ( ২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ১ম আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে আত্মসমর্পণ করেন।

জানা যায়, রোববার সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখত ছাড়াও আত্মসমর্পণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী,  সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সদস্য সাহারুল আশলম আফজাল, ছাত্রলীগ নেতা মছিবুর। তারা বিচারক নির্জন মিত্রের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত সকলের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক-২ অজয় চন্দ্র দেব। তিনি বলেন, আজ নাদের বখত সহ পাঁচজন নেতাকর্মী আত্মসমর্পণ করেন,পরে আসামীপক্ষের আইনজীবীরা জামিনের জন্যে আবেদন করেছিলেন,কিন্তু রাষ্ট্রপক্ষ জামিনের বিরুধীতা করেন। পরে জামিন না মঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ নির্দেশ দেন। 

উল্লেখ, সুনামগঞ্জ শহরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি, সাউন্ড গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। আওয়ামী লীগের শীর্ষ6 নেতৃবৃন্দের নির্দেশে পুলিশ ও যুবলীগ ছাত্রলীগ এ হামলা চালায়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় সুনামগঞ্জ পৌর সভার সাবেক মেয়র নাদের বখত সহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা