মৌলভীবাজারে মিছরাফের হ ত্যা য় জড়িতদের গ্রে ফ তা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

মৌলভীবাজারে মিছরাফের হ ত্যা য় জড়িতদের গ্রে ফ তা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ০৪:৪৭:৪৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মিছরাফের হ ত্যা য় জড়িতদের গ্রে ফ তা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের রাজনগরে মিছরাফ খান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে।

রবিবার সকাল ১১ টায় রাজনগর উপজেলা পরিষদের সামনে রাজনগর-বালাগঞ্জ সড়কে সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ ডিসেম্বর জমিসংক্রান্ত বিষয় নিয়ে রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের মিছরাফ খানকে হত্যা করে পার্শ্ববর্তী বাড়ির প্রতিপক্ষ। একমাত্র ছেলেকে হারিয়ে মা এখন মৃত্যু শয্যায় রয়েছেন। বিয়ের ১৮ বছর পর তার এক সন্তানের জন্ম হয়েছে। ১৫ মাস বয়সী এই সন্তানের চোখগুলো এখন চারপাশে তার বাবাকে খুঁজে বেড়ায়। পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এঘটনায় মামলা হলেও প্রধান আসামীসহ বেশিরভাগ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা

সচেতন নাগরিক সমাজের সভাপতি আহমদউর রহমান ইমরানের সভাপতিত্বে ও ফুয়াদ আহমদ মুরাদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের প্রজেক্ট সুপারভাইজার মো. আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হোসেন আহমদ রাজা, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহকারী সেক্রেটারী আজিজুর রহমান রিপন, মুয়াজ্জিন হাফিজ তোয়াবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থী মো. সাকিব আহমদ, রাজনগর সদর ইউপি যুবদলের আহবায়ক জিল্লুল তালুকদার প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড