জগন্নাথপুরে মা দ ক ব্যবসায়ীসহ গ্রে ফ তা র ৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মা দ ক ব্যবসায়ীসহ গ্রে ফ তা র ৩

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ০৪:০৪:১৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মা দ ক ব্যবসায়ীসহ  গ্রে ফ তা র ৩

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপরদিকে, আরেকটি পৃথক অভিযানে  জগন্নাথপুর থানায় জিআর- মামলার আসামীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মাদককারবারীরা- উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আয়েজ আলীর পুত্র মোঃ খিদির মিয়া (৪৫), রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মৃত ইউনু উল্লাহর পুত্র মোঃ আবেদ আলী (৪০) ও জিআর মামলার আসামী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পূর্ব কাতিয়া গ্রামের ইরফান উল্লাহর পুত্র কেফায়েত উল্লাহ (৪০)।

জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত  ৩ জনের মধ্যে দু’জন মাদক ব্যবসার সাথে জড়িত। মোঃ আবেদ আলীর কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। মোঃ খিদির মিয়ার ঘর তল্লাশী করে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।  এছাড়া গ্রেফতারকৃত অপরজনের বিরুদ্ধে জিআর-৩০/২৪ ধারায় মামলা ছিল। একইদিন পুলিশ অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ রোববার অভিযান চালিয়ে নিজ নিজ গ্রাম থেকে মাদককারবারীদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত  মাদককারবারীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর)  তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন