কুলাউড়ার সী মা ন্ত দিয়ে ভা র তে পা চা র হচ্ছে রসুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

কুলাউড়ার সী মা ন্ত দিয়ে ভা র তে পা চা র হচ্ছে রসুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ১২:২২:২৯ অপরাহ্ন

কুলাউড়ার সী মা ন্ত দিয়ে ভা র তে পা চা র হচ্ছে রসুন

ছবি : সংগৃহীত


মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচার হচ্ছে রসুন। এর ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। পাচার হওয়া রসুন  চীন থেকে আমদানি করে বাংলাদেশে।

সোমবার (৩০ ডিসেম্বর) চলতি ডিসেম্বর মাসে পাচারের সময় হাজার কেজির বেশি রসুন জব্দের কথা নিশ্চিত করেন উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় আলীনগর বিজিবি ক্যাম্প কামান্ডার মো. আজগর।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) মো. জহুরুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার, আলীনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. আজগার, বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন প্রমুখ।

সভায় আলী নগর বিজিবি কামান্ডার মো. আজগর সীমান্ত পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে বলেন, চোরাচালানে নতুন যুক্ত হওয়া পণ্যের নাম রসুন। সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানীরা প্রতিদিন ভারতে রসুন পাচারের চেষ্টা চালায়। চলতি ডিসেম্বর মাসে সহস্রাধিক কেজি রসুন আটক করা হয়েছে। এক কেজি রসুন বাংলাদেশের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। আর ভারতে প্রতি কেজি রসুনের বাজার মূল্য ৫০০ টাকা। ফলে ভারতে রসুন পাচার বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, চীন থেকে রসুন আমদানি করা হয় বাংলাদেশে। শুধু রসুন নয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড