হা র দিয়ে বি পি এল শুরু ঢালিউড কিং শাকিব খানের
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ AM

হা র দিয়ে বি পি এল শুরু ঢালিউড কিং শাকিব খানের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ১২:৫৬:০৫ PM

হা র দিয়ে বি পি এল শুরু ঢালিউড কিং শাকিব খানের

ছবি : সংগৃহীত


হার দিয়ে বিপিএল যাত্রা শুরু করল ঢালিউড মেগাস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। তাদেরকে ৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে তারা। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করে ঢাকা।

১৯২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৪৫ বলে ৬৫ রান তোলেন তারা। সেখান থেকে শেখ মেহেদীর ঘূর্ণিতে হঠাৎ ধস।

১০ রানের মধ্যে ঢাকার চারটি উইকেট তুলে নেন মেহেদী। ইনিংসের অষ্টম ওভারে তিনি ফেরান তানজিদ তামিম (৩০) আর হাবিবুর রহমান সোহানকে (৬)। এক ওভার পর এসে তিনি আউট করেন লিটন দাস (৩১) ও ফারমানউল্লাহকে (১)।

বিনা উইকেটে ৬৫ থেকে ৪ উইকেটে ৭৫ রানে পরিণত হয় ঢাকা। ৯৬ রানে শেষ হয়ে যায় ইনিংসের অর্ধেক। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।  দলের হয়ে থিসারা পেরেরা ১৭, লোয়ার অর্ডারের মুকিদুল মুগ্ধ ১৮ আর নাজমুল অপু ১২ রান করে পরাজয়ের ব্যবধান একটু কমান। ৯ উইকেটে ১৫১ রানে থেমে যায় তাদের ইনিংস।৪ ওভারে ২৭ রানের বিনিময়ে চার উইকেট নেন শেখ মেহেদী। ১৫ রানে ২ উইকেট শিকার করেন খুলদিল শাহ।

এর আগে স্বদেশি সাইফ হাসান, পাকিস্তানি ইফতিখার আহমেদ আর খুশদিল শাহ-তিন ব্যাটারের চল্লিশোর্ধ্ব ইনিংসে ৬ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স।

ব্যাটিংয়ে নেমে রংপুরের স্টিভেন টেলর ভালো শুরু করেছিলেন, কিন্তু ৭ বলে ১৪ করে মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। অ্যালেক্স হেলসও ৬ বলে ৫ রানের বেশি এগোতে পারেননি, তাকে বোল্ড করেন আলাউদ্দীন বাবু।

২০ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন সাইফ হাসান আর ইফতিখার আহমেদ। ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন তারা। অবশেষে টানা দুই ওভারে সেট দুই ব্যাটারকে ফেরান আলাউদ্দীন বাবু।

সাইফ ৩৩ বলে ২টি করে চার-ছক্কায় ৪০ করে আউট হন। হাফসেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন ইফতিখার। ৩৮ বলে ৮ বাউন্ডারিতে পাকিস্তানি ব্যাটার করেন ৪৯।

এরপর নুরুল হাসান সোহানের ১১ বলে ৬ চারে ২৫ আর শেষদিকে খুশদিল শাহর ২৩ বলে ৩টি করে চার-ছক্কায় অপরাজিত ৪৩ রানে ভর করে ১৯১ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর।আলাউদ্দীন বাবু ৩ উইকেট পেলেও দিয়েছেন ৪৩ রান। ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ