সিলেটের অধিনায়ক হয়ে যা বললেন আরিফুল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ AM

সিলেটের অধিনায়ক হয়ে যা বললেন আরিফুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ১০:০৭:৪৪ AM

সিলেটের অধিনায়ক হয়ে যা বললেন আরিফুল

ছবি : সংগৃহীত


গতকাল (সোমবার) থেকে মাঠে গড়িয়েছে বিপিএলের এগারোতম আসর। প্রথমদিনে ম্যাচ ছিল না সিলেট স্ট্রাইকার্সের। ম্যাচ না থাকলেও সোমবার অনুশীলন করেছেন সিলেটের ক্রিকেটাররা। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দলটির অধিনায়ক আরিফুল হক।

জাকের আলি-জাকির হাসানের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটাররা দলে থাকার পরও নেতৃত্বে আরিফুলের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এই অলরাউন্ডার অধিনায়কত্বকে চাপ হিসেবে দেখছেন না।

আরিফুল বলেন, 'আমার কাছে চাপের নয়। তবে সবমিলিয়ে আমার মনে হয় দলে বিদেশি বা দেশি যত ক্রিকেটার আছেন সবাই বেশ ম্যাচিউর। আমার কাছে মনে হয় ওদের কাছে আমি সাহায্য পাব। ওদের সঙ্গে আমার কথা হয়েছে। আমার কাছে মনে হয় না এখানে চাপের কিছু আছে।'

দলের পরিকল্পনা নিয়ে আরিফুল বলেন, 'পরিকল্পনা তো কম বেশি থাকেই। ওরকম পরিকল্পনা কিছু নেই। সবার সাথে কথা বলব, আরও সময় আছে। আজ(মঙ্গলবার) আমাদের খেলা, আজকে কথা বলব। পরিকল্পনা আসলে হয়ে যাবে। ওইটা কোনও বড় ব্যাপার না। আমি জাতীয় লিগে নেতৃত্ব দিয়েছি। ১২ বছর ধরে বিপিএল চলছে, আমি বিপিএলে খেলছি। এটা যে প্রথমবার (নেতৃত্ব) সেটা আমার কাছে মনে হচ্ছে না।'  

দলের বিদেশি ক্রিকেটারদের নিয়ে আরিফুল বলেন, 'সত্যি বলতে আমাদের বোলিং আক্রমণ খুবই ভালো। আমাদের লোয়ার অর্ডারে খুব ভালো ব্যাটার আছে, ওপেনার থেকে শুরু করে আমাদের বিদেশি ক্রিকেটাররাও ভালো। আমার কাছে মনে হচ্ছে আমরা ফাইনালের জন্য বা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি।'

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ