ঘুমের মধ্যে দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ PM

ঘুমের মধ্যে দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ০৫:২৭:১২ AM

ঘুমের মধ্যে দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত

তাহিরপুর থানা


সুনামগঞ্জের তাহিরপুরে ঘুমন্ত অবস্থায় এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কামালপুর গ্রামের মৃত সলু মিয়ার ছেলে নাছির মিয়া (৩০) ও তার স্ত্রী আলপিনা বেগম(২৫)।

কামালপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে আতাবুর (২৮) এই দম্পত্তিকে কুপিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়া।

আতাবুর সম্পর্কে আহত নাছিরের চাচাতো ভাই।

ইউপি সদস্য জানিুর বলেন, আগেও একবার এই দম্পত্তির উপর আক্রমণ করে আতাবুর। তখন আমরা তাকে বুঝিয়েছি এবং সামাজিক ভাবে শেষ করেছি। কিন্তু গত রাত আনুমানিক ৩টায় সবাই যখন ঘুমে ছিলো তখন নাছিরের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ করে। তখন তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন বিপ্লব জানান, ধারালো অস্ত্রের আঘাতে নাছির ও তার স্ত্রী মারাত্মক ভাবে জখম হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালে দম্পতিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন দম্পতি।

এবিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, দম্পতিকে কুপিয়ে জখম করার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তবে কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি।

ডিডি



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক