দোয়ারাবাজারে বি জি বি র দু'দিনের অ ভি যা নে ৪০ লক্ষাধিক টাকার পণ্য আটক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ PM

দোয়ারাবাজারে বি জি বি র দু'দিনের অ ভি যা নে ৪০ লক্ষাধিক টাকার পণ্য আটক

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ০৬:১৭:০৩ AM

দোয়ারাবাজারে বি জি বি র দু'দিনের অ ভি যা নে ৪০ লক্ষাধিক টাকার পণ্য আটক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত দিয়ে পাচারকালে বিজিবি'র অভিযানে দু'দিনে ৪৩ লাখ টাকার বাংলাদেশী মাছ ও রশুন আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

বিজিবি সূত্রে  জানা যায়.সোমবার (৩১ ডিসেম্বর) রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি'র অধিনস্থ বাংলাবাজার (বিওপি) ক্যাম্পের অভিযানে দোয়ারাবাজার উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের কলাউড়া ও মৌলারপাড় এলাকা দিয়ে ভারতে পাচারকালে ২৫ লাখ টাকা মূল্যের বাংলাদেশী রশুন ও মাছ আটক করে বিজিবি। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে একই এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকার বাংলাদেশী মাছ ও রশুন আটক করা হয়।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / জারা