জগন্নাথপুরে বিদ্যালয়ের ফ্যান-রাউটার-ল্যাপটপসহ নানা জিনিসপত্র চু রি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

থানায় অভিযোগ

জগন্নাথপুরে বিদ্যালয়ের ফ্যান-রাউটার-ল্যাপটপসহ নানা জিনিসপত্র চু রি

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিদ্যালয়ের ফ্যান-রাউটার-ল্যাপটপসহ নানা জিনিসপত্র চু রি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে সম্প্রতি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিনিসপত্র চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পী রানী দে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি ছুটি অনুযায়ী গত ১২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর বিদ্যালয়টি বন্ধ ছিল। এ সুযোগে ২৭ ডিসেম্বর রাতে ওই বিদ্যালয়ের দুটি ল্যাপটপ, দুটি বৈদ্যুতিক পাখা, ওয়াশ ব্লকের ১৬টি পানির কল, বাল্ব, ওয়াইফাই রাউটারসহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়।

এর আগে ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে। এ ছাড়া এই উপজেলায় বাসাবাড়িতে চুরিসহ গরু ও গাড়ি চুরি বেড়েছে।

বিদ্যালয়ে চুরির ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম বলেন, ‘সাম্প্রতিককালে বিদ্যালয়গুলোতে চুরি বেড়েছে। চুরির ঘটনায় পুলিশকে আমরা অবগত করেছি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ‘বিদ্যালয়ে চুরির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন