কারখানা বন্ধের সি দ্ধা ন্ত প্র ত্যা হা র করল এস আলম গ্রুপ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ PM

কারখানা বন্ধের সি দ্ধা ন্ত প্র ত্যা হা র করল এস আলম গ্রুপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৫ ১০:২৪:৪২ AM

কারখানা বন্ধের সি দ্ধা ন্ত প্র ত্যা হা র করল এস আলম গ্রুপ

ছবি : সংগৃহীত


এস আলম গ্রুপ ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কাঁচামালের অভাবে সপ্তাহখানেক আগে ৯টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে কারখানা বন্ধের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নোটিশ দিয়েছে শিল্পগ্রুপটি। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শিল্পগ্রুপটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের নোটিশটি প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে সব কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ২৪ ডিসেম্বর দেওয়া কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো।যা আজ বুধবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

উল্লিখিত কারখানাগুলো হলো, কর্ণফুলীর এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইছানগরে এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ব্যাগ ও এস আলম স্টিল।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট