দ্রুততম ফিফটির রে ক র্ড অ ঙ্ক নে র
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৮ AM

দ্রুততম ফিফটির রে ক র্ড অ ঙ্ক নে র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৫ ১১:৩১:২২ AM

দ্রুততম ফিফটির রে ক র্ড অ ঙ্ক নে র

ছবি : সংগৃহীত


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের দ্বিতীয় দিনে রেকর্ড করলেন খুলনা টাইগার্সের ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ব্যাট করতে নেমে করে ফেলেন বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের দ্রুততম ফিফটির রেকর্ড।

খুলনার এই উইকেটকিপার-ব্যাটার হাফসেঞ্চুরি করতে খেলেন মাত্র ১৮ বল। এর ফলে পেছনে পড়ে গেল ২০২৩ সালে রংপুর রাইডার্সের হয়ে মিরপুরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৯ বলে করা রনি তালুকদারের হাফসেঞ্চুরির রেকর্ড।

শুধু বিপিএলই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটি রেকর্ডটাও নিজের করে নিয়েছেন মাহিদুল। ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছিলেন লিটন দাসও।

সবমিলিয়ে বিপিএলে তৃতীয় দ্রুততম ফিফটি করা মাহিদুল ২২ বলে ৬ ছক্কায় করেন অপরাজিত ৫৯ রান। মাহিদুলের চেয়ে বিপিএলে কম বলে ফিফটি আছে মাত্র দুজন ব্যাটারের। ২০১২ সালে মিরপুরেই দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৬ বলে হাফসেঞ্চুরি করেছিলেন পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদ। ২০২২ সালে সেই রেকর্ড ভেঙে দেন ক্যারিবীয় ব্যাটার সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে করেন ১৩ বলে হাফসেঞ্চুরি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ