ব্যবসায় বিশাল অঙ্কের বিনিয়োগ করলেন মেসি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ AM

ব্যবসায় বিশাল অঙ্কের বিনিয়োগ করলেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৫ ০১:২৬:২৪ AM

ব্যবসায় বিশাল অঙ্কের বিনিয়োগ করলেন মেসি

ফাইল ছবি


আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি এবার রিয়েল এস্টেট ব্যবসায় প্রবেশ করছেন। তার মালিকানাধীন রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট, ‘এদিফিসিও রোসটাওয়ার সোচিমি’, স্পেনের বাজারে আত্মপ্রকাশ করেছে। 

এ ট্রাস্টের প্রতিটি শেয়ারের দাম ৫৭.৪ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার টাকার বেশি। ট্রাস্টটির মোট বাজার মূলধন ২২ কোটি ৩০ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকা।

মেসির রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। এটি একটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটি) হিসেবে তালিকাভুক্ত। বিশ্বের অন্যতম শীর্ষ স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিওর প্রস্পেক্টাস অনুযায়ী অনুযায়ী, মেসি নিজেই এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। এই ট্রাস্টের অধীনে ৭টি হোটেল, ৩টি অফিস স্পেস ও ৫টি অ্যাপার্টমেন্ট ছাড়াও লন্ডন ও প্যারিসে আছে আবাসিক সম্পত্তি। এর একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগের বাহন, যার নাম লিমেকু এস্পানা ২০১০। 

এদিফিসিও রোসটাওয়ার সোচিমি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হলেও, গত দুই বছর (২০২২ এবং ২০২৩) কোম্পানিটি কিছুটা ক্ষতির সম্মুখীন হয়। তবে এখন মেসি এবং তার পরিবার ব্যবসায় আরো মনোযোগী হয়ে কাজ শুরু করেছেন। 

যদিও মেসি নিজে এ ট্রাস্টের চেয়ারম্যান, তবে ফুটবল খেলার ব্যস্ততা থাকার কারণে তিনি খুব বেশি সময় দিতে পারেন না। এর পরিবর্তে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো বর্তমানে কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন এবং ব্যবসার পরিচালনা নিয়ে মূলত তার দায়িত্ব।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ