২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা কবে কোথায়
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ AM

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা কবে কোথায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৫ ০২:১৫:৪৫ AM

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা কবে কোথায়

ফাইল ছবি


নতুন একটা বছর এসেছে। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৪। পুরো বাংলাদেশ যে বছরটায় দেখেছে পরিবর্তন। আর সেই পরিবর্তনের ঢেউ লেগেছে দেশের ক্রিকেটেও। বোর্ড থেকে শুরু করে কোচ, সবই বদলেছে। বাংলাদেশ ক্রিকেটও তাই ২০২৫ সালে পা রাখছে ভিন্ন এক রূপে। 

২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট পার করেছে ব্যস্ত সময়। নতুন বছরটাও দেশের ক্রিকেটে থাকছে ব্যস্ততা। জাতীয় পুরুষ ও নারী দলের ব্যস্ত সূচি থাকছে পুরো বছরেই। মাঠে বিপিএল চলার সুবাদে জানুয়ারি মাসে পুরষ ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে। পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই বছরে দেশের হয়ে ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। 

একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি 

বাংলাদেশ জাতীয় পুরুষ দলের ২০২৫ সালের সূচি

ফেব্রুয়ারি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

মার্চ

বাংলাদেশ–জিম্বাবুয়ে : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

মে

বাংলাদেশ–পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

জুন

বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

আগস্ট

বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।  

অক্টোবর

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ। 

নভেম্বর

বাংলাদেশ–আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ। 

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি

জানুয়ারি-ফেব্রুয়ারি 

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে**, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ। 

সেপ্টেম্বর-অক্টোবর 

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ**

ডিসেম্বর 

বাংলাদেশ–ভারত: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ