প্রথম ম্যাচে হেরে যা বললেন সিলেটের অধিনায়ক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ AM

প্রথম ম্যাচে হেরে যা বললেন সিলেটের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৫ ০২:২২:০৩ AM

প্রথম ম্যাচে হেরে যা বললেন সিলেটের অধিনায়ক

ছবি সংগৃহীত


সিলেট স্ট্রাইকার্সের শুরুটা ভালো হলো না। বিপিএলে কখনো শিরোপার স্বাদ না পাওয়া দলটা খেলতে নেমেছিল দুর্দান্ত ছন্দে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে। হাই-স্কোরিং বিপিএলে প্রতিপক্ষকে বেঁধে রেখেছিল ১৬০ রানের আগেই। তবু শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে জেতা হয়নি তাদের। 

বিশেষ করে ফিনিশার রোলে থাকা খেলোয়াড়দের কেউই দায়িত্ব নিয়ে সিলেটকে নিতে পারেননি জয়ের কাছাকাছি। জাকের আলী অনিক খানিক থিতু হয়েও ব্যর্থ হয়েছেন প্রত্যাশা পূরণে। যদিও সংবাদ সম্মেলনে ফিনিশার রোলে থাকা খেলোয়াড়দের নিয়ে কোনো সংশয় রাখলেন না সিলেট অধিনায়ক আরিফুল হক।

আরিফুল বলেন, ‘আমাদের দলেও ফিনিশার আছে। জাকের আছে, আমি আছি। এই ধরনের অনেক ম্যাচ আমরা জিতিয়েছি। আমার মনে হয় এক ম্যাচ দেখে সব সিদ্ধান্ত নেয়া ঠিক না। সময় আছে আশা করি আমরা কামব্যাক করব।’

পরে ব্যাট করাই পার্থক্য গড়ে দেয়ার কারণ কি না এমন প্রশ্নের জবাবে বললেন, ‘পরের দিকে উইকেটটি অবশ্যই স্লো ছিল, টার্ন করছিল। তবে ১৫০-৫৬ রান আসলে অতিক্রম করা যেত। আমরাই ফেইল করেছি।’ 

নিজেদের পরিকল্পনা নিয়ে আরিফুল বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল যে আমরা শেষ পর্যন্ত খেলব, কারণ আমাদের যদি উইকেট হাতে থাকে, শেষ পাচ-ছয় ওভারে যদি ৫০ রানের একটা লক্ষ্য থাকে তাহলে আসলে (আমরা পারতাম)... আমাদের পরিকল্পনা অনুযায়ীই আমরা খেলছিলাম। তবে ওই সময়ে বেশি ডট বল হওয়ায় আমরা আর সেই পরিকল্পয়ায় যেতে পারিনি।’ 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ